আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইবিডিসিডব্লিউজি-তে ডিএমপির বোম্ব ডাটা সেন্টারের পূর্ণ সদস্যপদ লাভ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডাটা সেন্টার ২০২৫ সালের International Bomb Data Centre Working Group (IBDCWG)-এর বার্ষিক সম্মেলনে পূর্ণ সদস্যপদ লাভ করেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত এই সম্মেলনে এ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশের পাশাপাশি কানাডা, জাপান এবং দুবাই এ বছর নতুন সদস্যপদ লাভ করে। বিশ্বের ৪৫ টি দেশের শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগদান করে।
এই মর্যাদাপূর্ণ অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী আইইডি/ বোমা সনাক্তকরণ, বিশ্লেষণ এবং বিস্ফোরক প্রতিরোধ কার্যক্রমে বিভিন্ন দেশের সাথে কাজ করার সুযোগ পাবে। এটি দেশের নিরাপত্তা ও টেকনিক্যাল সক্ষমতার প্রতি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দুই অভিজ্ঞ কর্মকর্তা—সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহমুদুজ্জামান এবং উপ-পরিদর্শক মোঃ রফিক উদ্দিন। তাঁরা বিস্ফোরক হুমকির পরিস্থিতি, আধুনিক আইইডি ট্রেন্ড এবং আইইডি শনাক্তকরণ, নিষ্ক্রিয়করণ ও পরবর্তী তদন্তে গৃহীত কৌশল নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়।
উল্লেখ্য, IBDCWG হলো একটি বৈশ্বিক সহযোগিতামূলক প্ল্যাটফর্ম, যা বিশ্বের বিভিন্ন দেশের বোম্ব ডাটা সেন্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক বোমা ও বিস্ফোরক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক নেটওয়ার্কে সক্রিয় অবদান রাখতে পারবে এবং নীতিনির্ধারণে অংশ নিতে পারবে।
ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ইতোমধ্যেই শতাধিক সফল বোমা নিষ্ক্রিয়করণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইউনিট বিশ্বমানের একটি দক্ষ এবং পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।
এই অর্জন শুধুমাত্র একটি আন্তর্জাতিক স্বীকৃতি নয়; এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার কৌশলগত অগ্রগতি ও বৈশ্বিক নেতৃত্বের একটি প্রতীক।
Masum / Masum
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি