অবৈধ গ্যাস সংযোগের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে
গত ৩১ মে ২০২৫ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিল্প-কারখানায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আশুলিয়া, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, গাজীপুর ও ভালুকা শিল্পাঞ্চলে চলে এ পরিদর্শন কার্যক্রম। এ সময় তিনি বেপজা, ঔষধ, পাদুকা, টেক্সটাইল, স্পিনিং, সিরামিক, টাওয়েল, ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মালিকদের সাথে মত বিনিময় করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও তিতাস কর্মকর্তা অবৈধ সংযোগের জন্য দায়ী। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য ৪ কার্গো অতিরিক্ত এল এন জি আমদানি করা হয়েছে। তন্মধ্যে একটি কার্গো আসলেও প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ডকিং এ দুইদিন বিলম্ব হয়। ইতোমধ্যে জাহাজ থেকে গ্যাস ট্রান্সমিশন লাইনে দেয়া সম্ভব হয়েছে। ৩১ মে ২০২৫ (শনিবার) সন্ধ্যা থেকেই শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ বৃদ্ধি পরিদর্শনকালেই অনুভূত হয় এবং শিল্প মালিকরাও এ বিষয়ে সত্যতা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে কিছু ট্রান্সমিশন লাইনের সমস্যা রয়েছে। সেগুলি সমাধানের কাজ চালু আছে। জেলা প্রশাসনসহ গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি এবং যৌথবাহিনী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচি শুরু করবে। আশা করা যাচ্ছে, গৃহিত ব্যবস্থাসমূহের ফলে, শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সমস্যা অচিরেই বহুলাংশে লাঘব হবে। এ সময় তিনি নিয়মিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন শিল্পাঞ্চল এলাকা ও শিল্প-কারখানায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পরিদর্শনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন, জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, তিতাস গ্যাস লিমিটেড-এর এম ডি শাহনেওয়াজ পারভেজ, পিডিবি’র চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সিনিয়র জিএম, স্থানীয় প্রশাসনসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Rp / Rp
ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন
সৌদি আরব কর্তৃক গৃহীত হজ বিধিমালা মেনে চলার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান
বিজিবি’র অভিযানে এপ্রিল-২০২৬ মাসে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
ওলবাকিয়া পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রচেষ্টা জোরদার করার জন্য পরীক্ষামূলক প্রকল্প বিবেচনাধীন রয়েছে -- স্বাস্থ্যমন্ত্রী
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্র
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে -- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী
ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ