মালিতে সোনার খনি ধসে নিহত ৭৩
মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও তা প্রকাশ্যে এসেছে এ সপ্তাহে। বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই এলাকায় প্রায়ই এ ধরনের খনি দুর্ঘটনা ঘটে থাকে।
আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।
সবশেষ গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে একটি সোনার খনি ধসে কয়েক ডজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।
খনির কর্মকর্তা ওমর সিদিবে জানান, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২০০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। অনুসন্ধান শেষ হয়েছে। মোট ৭৩টি মরদেহ পাওয়া গেছে।
স্থানীয় কাউন্সিলরও একই সংখ্যক প্রাণহানির কথা জানিয়েছেন।
মালির খনি মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকজন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।
মালির খনিগুলো মূলত বিদেশি সংস্থার নিয়ন্ত্রণাধীন। এগুলোর মধ্যে রয়েছে কানাডার ব্যারিক গোল্ড এবং বি ২ গোল্ড, অস্ট্রেলিয়ার রেজোলিউট মাইনিং, যুক্তরাজ্যের হামিংবার্ড রিসোর্সেস প্রভৃতি। আফ্রিকান দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বছরের পর বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে এসব সংস্থা।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি