ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৬:৩

সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সাহসি, সত্যি, বস্তুনিষ্ঠ সংবাদ আমার দেশের মিডিয়ায় অনেক স্থূখলন ঘটে গেছে । সেই জায়গাটিতে আমি আশা করছি বাংলা এডিশন নিউজ পোর্টাল যেন সংবাদ পরিবেশনে নতুন মাইলফলক স্থাপন করে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ, যৌক্তিক, বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা, যেন এই তরুণসমাজ বোঝে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র।
তিনি আজ ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে বাংলা এডিশন অনলাইন পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। 
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক কলামিস্ট ইলিয়াস হোসেন, সাংবাদিক কলামিস্ট কনক সরোয়ার,  মিডিয়া ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য অনলাইন প্ল্যাটফর্মে বক্তৃতা করেন। অনুষ্ঠান অন্যানের মধ্যে জুলাই-গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি ,জামাতের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বাংলা অডিশন অনলাইন পোর্টালের এ সংবাদ মাধ্যমের যে আবির্ভাব হলো, আমি মনে করি সংবাদের জগতে একটি সাহসী নতুন কন্ঠস্বর উন্মোচন করবে। যেখানে সত্য প্রযুক্তির সাথে বস্তুনিষ্ঠ সংবাদ, সততা, গভীরতা এবং সাংস্কৃতিক চর্চা গর্বের সাথে জীবন্ত হয়ে ওঠবে। জনগণ যেন সংবাদপত্রের স্পিডকে ধারণ করতে পারে।
তিনি অপরদিকে হলুদ সাংবাদিকতার এই বাংলা এডিশন এর মধ্য দিয়ে অবসান ঘটুক উল্লেখ করে বলেন, ইচ্ছে হলো কাউকে অপবাদ দেওয়া, ইচ্ছে হলো প্রমাণ ছাড়া ভালো মানুষকে খারাপ বলে দিলাম। কেন, এটা চলবে না। ইতিহাসকে বিকৃত করা যাবে না। ইতিহাসের ভারসাম্য রক্ষা করতে হবে।  
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলতে যে সরকারে আসুক সকলেই অন্তর্বর্তীকালীন। তবে আমি স্মরণ করিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন আমরা সকলেই। আমরা এক বছরের জন্য আসি, দুই বছরের জন্য আসি অথবা পাঁচ বছরের জন্য আমি নির্বাচিত হই। তবে আমাদের যাওয়াটা যেন সুন্দর হয়, মর্যাদাপূর্ণ হয়। বারবার যেন জুলাই ফিরে না আসে একথা ব্যক্ত করেন। ২৪ এর গণআন্দোলনে আমাদের দেশকে যারা এগিয়ে নিয়ে গেছে তাদের স্যালুট জানান এবং ১৬ জুলাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৫ রাষ্ট্রীয় শোক দিবসে শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত যোদ্ধাদের সুস্থতা ফিরে পাক এই দোয়া করেন। 
দুপুরে উপদেষ্টা মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ' জুলাই শহীদ দিবস' ২০২৫ রাষ্ট্রীয় শোক দিবসে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে শহীদদের ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী