ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কোটি টাকার বেশি জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-৮-২০২৫ রাত ৯:৫৮

গুলশানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে প্রতারণামুলকভাবে ডলার ক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০) । এসময় তাদের হেফাজত থেকে এক কোটি ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) থানার একটি নিয়মিত টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এলাকায় কতিপয় ব্যক্তি বিন্যান্স (Binance) প্লাটফর্ম এর মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ লক্ষ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে গুলশানের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ হতে আরও ৮৯ লক্ষ ৯২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয় এবং একই হোটেল হতে তাপস বাড়ৈ নামে এই চক্রের আরও একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৯ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২