বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেওয়া নিশ্চিত করতে ফের আহ্বান জাতিসংঘের
কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন এবং তাদের মতামত প্রকাশ করতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান পদ্ধতিগত দমনপীড়ন অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনকে অসম্ভব করে তুলেছে। বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মহাসচিব কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছেন? যেখানে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ অন্যায় ও পক্ষপাতদুষ্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই নির্বাচনে কোনও পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ এমন নির্বাচন খুব কমই পর্যবেক্ষণ করে থাকে। আমরা হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংস্থার রিপোর্টগুলো দেখেছি।
তিনি আরও বলেন, কোনও ধরনের হয়রানি ছাড়াই যেন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেন, স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে