ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৫ বিকাল ৫:১৭

চব্বিশের জুলাই  আন্দোলনে তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইন্সটিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের  কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কিশোর তরুণরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। 

তিনি বলেন তরুণ কিশোরদের অদম্য স্পিরিট এর কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল। তিনি বলেন তরুণদের মধ্যে কোন অলসতা নেই, আছে শুধু উদ্যমও স্পৃহা। আর এই কারনেই তরুণ কিশোরদের অদম্য স্পিডের কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল । 

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান অন্তবর্তী সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। 

উপদেষ্টা বলেন, তরুণ কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে যেটা বড়দের মধ্যে নেই। তরুণদেরকে উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদেরকে মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে। 

তিনি বলেন তরুণ কিশোরেরা কোন কাজে পিছপা হয় না। তাই তাদেরকে দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। তরুণদেরকে প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ  উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিশোর তরুণদের কে নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে। 

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) মো. ইমদাদ-উল-বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন কমিশনার হারুনুর রশিদ, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের চিফ ন্যাশনাল কাউন্সিলিং সেন্টারে চিফ ইসমত জাহান সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী