গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮-কিলোমিটার ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন
আজ পিপিপিভিত্তিক জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার বাইপাস সড়কের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, সড়কে যে অব্যবস্থাপনা চলছে তা দূর করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসময় তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক, ট্রেইলারসহ পণ্যবাহী যানবাহনগুলো ঢাকা শহরে প্রবেশ না করেই স্বল্প সময়ে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যাতায়াত করতে পারবে। এর ফলে রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং একটি সার্বক্ষণিক নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে।
যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, টেকসই, নিরাপদ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য সড়কের পাশাপাশি অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলো সক্রিয় করতে হবে, প্রযুক্তির যথাযথ ব্যবহার ঘটাতে হবে, দুর্নীতি রোধ করতে হবে, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে এবং বাইরের লোকদের ওপর নির্ভরতা কমাতে হবে।
ঢাকা-বাইপাস ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, যা Sichuan Road and Bridge Group (SRBG), Shamim Enterprise Limited (SEL) ও UDC Construction Limited-এর যৌথ উদ্যোগে গঠিত। ২০১৮ সালের ৬ ডিসেম্বর এ পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা ২০২২ সালের ১৫ মে থেকে কার্যকর হয়। ২৫ বছরের এই চুক্তি কার্যকর থাকবে ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত। প্রকল্পের নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: নাজমুল করিম খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন
সৌদি আরব কর্তৃক গৃহীত হজ বিধিমালা মেনে চলার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান
বিজিবি’র অভিযানে এপ্রিল-২০২৬ মাসে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
ওলবাকিয়া পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রচেষ্টা জোরদার করার জন্য পরীক্ষামূলক প্রকল্প বিবেচনাধীন রয়েছে -- স্বাস্থ্যমন্ত্রী
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্র
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে -- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী
ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ