ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি সতর্কবার্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৫ বিকাল ৬:৩

লাল পতাকা চিহ্নিত জায়গা বিপদ্মনক। লাল পতাকা চিহ্নিত স্থানে পানিতে নামা যাবে না;

জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, বীচকর্মী এবং লাইফ গার্ড সর্বদা আপনাদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছে। তাঁদের নির্দেশনা মেনে চলুন এবং নিরাপদ সমুদ্রসীমার মধ্যে অবস্থান করুন;

লাইফগার্ড সার্ভিস বিদ্যমান রয়েছে এমন স্থান ব্যতীত অন্য কোথাও পানিতে নামবেন না। এই সীমানার বাইরে পানিতে ডুবে গেলে কোনো সহায়তা পাওয়া যায় না;

পানিতে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় এবং সাগরের বিপদ সংকেত সম্পর্কে জেনে নিন। প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকুন;

ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে নামা থেকে বিরত থাকতে হবে।

সাঁতার জানার দক্ষতা না থাকলে সমুদ্রে নামা পরিহার করতে হবে;

সকল হোটেল, মোটেল, গেস্ট হাউজ এবং রিসোর্টসমূহ আবশ্যিকভাবে পর্যটককে লাইফ জ্যাকেট সরবরাহ ব্যবহার করার সুযোগ প্রদান করবে;

লাইফগার্ড হিসেবে টিউব পরিহার করুন এবং লাইফ জ্যাকেট পরিধান করুন;

আপনার শিশুকে সব সময় তত্ত্বাবধানে রাখুন। শিশুদের কখনো একা ছাড়বেন না। সৈকত এলাকায় অপ্রাপ্তবয়স্ক বাচ্চা কিংবা শিশু নিয়ে আসলে অবশ্যই তার ছবি মোবাইলে রাখুন;

পানির তীব্র স্রোত/ঘূর্ণি স্রোত/উল্টো স্রোত/নিম্নমুখী প্রবাহ বিপদজনক। সমুদ্রতটে বালি সরে গিয়ে ছোট-বড়ো কিছু গর্ত তৈরী হতে পারে, যা বিপজ্জনক;

প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকুন:

অপ্রশিক্ষিত ব্যক্তি উদ্ধার কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। কারণ এতে উদ্ধারকারীরও জীবন বিপন্ন হবার সম্ভাবনা থাকে।

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী