ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নৌপরিবহন উপদেষ্টার দুবাইয়ে World Maritime Day Parallel Event-এ অংশগ্রহণ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-১০-২০২৫ দুপুর ৩:২২

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান

মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) এর “World Maritime Day Parallel Event 2025”-এ অংশগ্রহণ করেছেন। প্রতি বছর আইএমও কর্তৃক মনোনীত দেশে আয়োজন হওয়া এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। চলতি বছর ৩০ সেপ্টেম্বর হতে ১ অক্টোবর পর্যন্ত এটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে আর আগামী বছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার সিউলে।

 

উক্ত প্যানেল অনুষ্ঠানে নৌপরিবহন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা “Capacity Building for Sustainable Oceans” শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করে বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশসহ অন্যান্য দেশকে এই প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

ড. সাখাওয়াত হোসেন তার আলোচনায় টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি (Blue Economy) উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

প্যানেল ও বৈঠকের পাশাপাশি উপদেষ্টা অন্যান্য দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের নৌপরিবহন খাতের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা বিশেষভাবে আসন্ন IMO কাউন্সিল নির্বাচনে (ডিসেম্বর ২০২৫)

সি ক্যাটাগরিতে সদস্য পদে বাংলাদেশের পক্ষে আইএমওভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেন।

 

এই ধরনের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ বাংলাদেশকে নৌপরিবহন খাতে বৈশ্বিক পরিমণ্ডলে দৃঢ় অবস্থান নিশ্চিত করার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে সহায়তা করবে এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করবে।

Masum / Masum

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ