ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর সাথে নৌপরিবহন উপদেষ্টার সাক্ষাৎ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-১০-২০২৫ রাত ১০:২৫

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী

H.E. Suhail Mohamed Al Mazrouei এর

সাথে বৈঠক করেছেন। গত ০২ অক্টোবর ২০২৫ তারিখে দুবাইয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

 

বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদিসহ বাংলাদেশী নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি , ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বন্দর সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়।

 

বৈঠকে ইউএই-এর জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ড

প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা সমর্থন কামনা করেন। মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

নৌপরিবহন উপদেষ্টা এসময় সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপদেষ্টা বৈঠকে বাংলাদেশি নাবিকদের (Seafarers) ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে ইউএই মন্ত্রী আশ্বাস দেন যে, বিষয়টি দ্রুততার সাথে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাপূর্বক পরবর্তীতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে। নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য ইউএই সরকারের প্রতি আহবান জানান। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষর করা যেতে মর্মে তিনি উল্লেখ করেন।

 

এসময় নৌপরিবহন উপদেষ্টা আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচনে ( ২০২৬-২০২৭ মেয়াদে) সি ক্যাটাগরিতে সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আইএমও এবং এর আওতাভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

 

বৈঠকের শেষে উভয় পক্ষই বন্ধু প্রতীম এই দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Masum / Masum

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ