ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ট্রেনের টিকিট কালোবাজারী রোধে কাজ করছে টাস্কফোর্স, সাত দিনে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ ২৬ হাজার টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ৪:২৮

টিকেট যার ভ্রমন তার’ নীতি বাস্তবায়ন এবং টিকেট কালোবাজারী রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এসব টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে বিনা টিকিটে ভ্রমনিজ আইডি ব্যতিত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে  ১২ অক্টোবর ২০২৫ (রবিবারবার) পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা  টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা,  মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে টাস্কফোর্স। এসময় টাস্কফোর্সের  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ টিকেটের উপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন।

এসময় বিনা টিকেটের মোট ৬ হাজার ২৭৮ জন ও অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণকারী  ১ হাজার ৮৫৩ জন যাত্রী নাক্ত করা হয়।

তন্মধ্যে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বিনা টিকেটের ৩ হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয়কৃত টিকেটধারী ৯৮৬ জন যাত্রী নাক্ত করা হয়। এদের নিকট হতে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০   টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫  টাকা, মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।

একইভাবে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকেটের ৩ হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকেটে ভ্রমকারী ৮৬৭ জন যাত্রী নাক্ত করা হয়। তাদের নিকট থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এসময় টিকেট কালোবাজারীর সাথে জরিত ৫৩ টি মোবইল নম্বর  ব্লক করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমমাঞ্চলের জন্য যথাক্রমে তেরোটি ও চৌদ্দটি মোট ২৩ (তেইশ) টি টাস্কফোর্স কাজ করছে। রেলওয়ের নিয়মিত টিকেট চেকিং এর অতিরিক্ত হিসেবে টাস্কফোর্স এর কার্যক্রম অব্যাহত থাকবে। দায়িত্ব পালনকালে টাস্কফোর্সের সদস্যগণ যাত্রীদের টিকেট চেকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন । এসময় টিকেটবিহীন কোনো যাত্রী নাক্ত হলে বা একজনের টিকেটে অন্য কেউ ভ্রম করতে চাইলে তাদেরকে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি প্রদান করবে  টাস্কফোর্সের সদস্যগ

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী