ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বিআরডিবির মাঠপর্যায়ে কার্যক্রমে গতি, নতুন পরিকল্পনার উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ১:৪৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ, মূলধন গঠন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় সম্পদের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই ও স্বনির্ভর পল্লী গঠনে প্রতিষ্ঠানটি কাজ করছে। ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশেও সংস্থাটি সক্রিয় রয়েছে।

বিআরডিবি কর্তৃপক্ষ জানায়, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরেছে। কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ ও উৎসাহ বৃদ্ধি পেয়েছে এবং মাঠপর্যায়ের কার্যক্রমে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সরদার মো. কেরামত আলী জানান, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড় তদারকির জন্য বিভাগীয় দপ্তর স্থাপন ও প্রয়োজনীয় জনবল অনুমোদন পেয়েছে। তার মতে, বিআরডিবি এখন শুধু প্রশাসনিক সংস্থা হিসেবে নয়, পল্লী উন্নয়ন, উদ্ভাবন ও আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ভূমিকা রাখছে। শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি নতুন মাত্রা অর্জন করছে।

তিনি আরও জানান, মাঠ প্রশাসনকে কার্যকরভাবে পরিচালনায় ভার্চুয়াল মতবিনিময় সভার মাধ্যমে প্রায় ৫০০ কর্মকর্তা, উপপরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করা হয়েছে। স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করতে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, অডিট টিম ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের প্রয়োজন নির্ধারণ করে নতুন প্রকল্প গ্রহণের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপও গঠন করা হয়েছে।

বিআরডিবি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কর্ম-অভিজ্ঞতা বিনিময়ে সমঝোতা চুক্তির প্রক্রিয়া চলছে। বিদেশফেরতদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হয়েছে।

‘বিআরডিবি শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় বিভাগীয় ও জেলা কার্যালয় নির্মাণ, পুরনো গুদাম সংস্কার এবং বহুমুখী ব্যবহারের উদ্যোগ চলছে। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের প্রভাব মূল্যায়ন করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এছাড়া ‘তারুণ্যের উৎসব-২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে সদর কার্যালয়ে গ্রাফিতি প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিআরডিবির অধীনে বর্তমানে দরিদ্র মহিলাদের কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ও পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ-৩) বাস্তবায়ন চলছে। দুটি প্রকল্পের মেয়াদ ও কর্ম এলাকা সম্প্রসারণের প্রক্রিয়া চলছে। পিআরডিপি-৪ ও ওপিওপি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন অর্থবছরে সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের দ্বিতীয় ধাপ, উপজেলা ভিত্তিক পল্লী উন্নয়ন প্রকল্প এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্যবিমোচন প্রকল্প নেওয়া হয়েছে।

Rp / Rp

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর 

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী