ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কে হবেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট, জানা যাবে আজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ১২:৭

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং জনসংখ্যার হিসেবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রার্থিতা করছেন প্রায় ২ লাখ ৫৯ হাজার প্রার্থী। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবারই শেষ হবে ভোটগ্রহণ এবং আজই জানা যাবে, কে হচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।

ইন্দোনেশিয়ার এই নির্বাচনকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম একদিনের নির্বাচন। তবে দেশটির সাধারণ জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের মূল আগ্রহ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কারণ এবারের নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্রপ্রধানের পদ থেকে বিদায় নিচ্ছেন ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদাদো।

প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ইন্দোনেশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবোয়ো সুবিয়ান্ত। সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর সময়কার এই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ রয়েছে।

এছাড়া জোকো উইদাদোর নেতৃত্বাধীন প্রশাসনের দুইজন গভর্নর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানও প্রার্থী হিসেবে আছেন এই দৌড়ে।

গত সপ্তাহে দু’টি জরিপে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট পদে এই তিন প্রার্থীর মধ্যে অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবায়ো সুবিয়ান্তের প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ ভোটারের। আর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানের প্রতি সমর্থন রয়েছে যথাক্রমে ৩১ এবং ২৭ শতাংশ ভোটারের।

প্রেসিডেন্ট হিসেবে জোকো উইদাদোর সবচেয়ে বড় সাফল্য দেশটির অর্থনীতিতে গতিসঞ্চার। ইন্দোনেশিয়ার অর্থনীতির আয়তন ১ দশমিক ৩ ট্রিলিয়ন এবং করোনা মহামারির জেরে এই অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু গত দুই বছরে অনেকটা ছন্দে ফিরেছে দেশটির অর্থনীতি এবং এর কৃতিত্ব অনেকটাই জোকো উইদাদোর।

গত সপ্তাহে ইন্দোনেশিয়া জুড়ে যে দু’টি জরিপ হয়েছে, সেখানে উল্লেখযোগ্যসংখ্যক ভোটার জানিয়েছেন, বর্তমানে দেশটি যে অর্থনৈতিক নীতিতে চলছে— সামনের দিনগুলোতেও এমনটাই দেখতে চান তারা।

সূত্র : বিবিসি, রয়টার্স

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ