ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৩:৭
রাজধানীর ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। 
 
গ্রেফতারকৃতরা হলো- ১। সৈয়দ জিসান আহমেদ (২৯) ২। সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২) ৩। ওমর ফারুক সায়েম (২১) ও ৪। সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। এ সময় তাদের হেফাজত হতে  দুইটি পিস্তল,  একটি রিভালবার, দুইটি ম্যাগাজিন,  ২৩ রাউন্ড তাজা গুলি,  ০৫ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 
 
ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় ওয়ারী থানাধীন স্বামীবাগস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
 
ওয়ারী থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পূর্বে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে দুস্কৃতকারীদের পলায়নের রাস্তায় অনুসরণ করলে পুলিশের ধাওয়া খেয়ে একটি অস্ত্র ফেলে পলায়ন করে, সে সময় ঘটনায় ব্যবহৃত  ৪ রাউন্ড গুলি ভর্তি একটি  রিভলবার  ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন তথ্যেরে ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) ওয়ারী থানা পুলিশের একটি  টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস ও ওমর ফারুক সায়েমকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে  ঘটনায় ব্যবহৃত একটি  পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে একটি  পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ সোলায়মান হোসেন চৌধুরীকে গ্রেফতার  করা হয়। এঘটনায় ওয়ারী থানায় দুইটি  নিয়মিত মামলা রুজু হয়েছে ও পৃথক আরো একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২