ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৩:৯
রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো– ১। কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫) ২। মোঃ আবুল কালাম (৩৯) ৩। আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ৪। মোঃ ফয়সাল আহম্মেদ (২৬)। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৪৭ (সাতচল্লিশ) টি  মাথার খুলি সহ মানব দেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।
 
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সম্মুখে রাস্তার উপর অবৈধ উপয়ে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  (৯ মার্চ) রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে (৯ মার্চ) সকাল অনুমানিক ০৭:১০ ঘটিকায় তেজগাঁও কলেজের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম  ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে  দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে  গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ দুপুর অনুমানিক ৩:৩০ ঘটিকায়  দেশের বিভিন্ন কবরস্থান হতে অবৈধভাবে গোপনে কবর খুড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন "Sapporo Dental College & Hospital" এর হোস্টেলে অভিযান পরিচালনা মোঃ ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে  কক্ষ  নং-৪০২ এ ছড়ানো ছিটানো অবস্থায় ৪৪ (চুয়াল্লিশ) টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান হইতে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
 
গ্রেফতারকৃত মোঃ আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১ টি এবং গ্রেফতারকৃত আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Rp / Rp

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিঃ  চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

সিলেট থেকে কেনা শখের তিন কুরবানির গরু ছিনতাই; উদ্ধার করলো বংশাল থানা পুলিশ

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে  ০৩ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আহমেদ (২৫)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

১৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বিটিসিএল-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা! এরপর ফোনে যা বলেছিল ফাইভ মার্ডার ঘতক

সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি

তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিন জন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার

নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকা প্রতারণাঃ সংঘবদ্ধ চক্রের ০১ সদস্য গ্রেফতার