ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১০-৪-২০২৬ দুপুর ১০:৯
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন কাজীপাড়া চৌরাস্তায় অবস্থিত একটি অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে কারখানাটি সিঙ্গেলা করা হয়েছে।
 
আজ আনুমানিক রাত ০১.০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান ইসলাম-এর উপস্থিতিতে বিজিবি ও র‍্যাবের একটি যৌথ দল উক্ত কারখানায় অভিযান চালায়। অভিযানের সময় কারখানাটিতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও মজুদের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করার নির্দেশ প্রদান করেন।
 
কারখানাটির কার্যক্রম এবং সংশ্লিষ্ট মালিক পক্ষের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ এবং র‍্যাব দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ahad Hossain / Ahad Hossain

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২