ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ২:৩১
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,৮০,৪৪,৯২০ (তিন কোটি আশি লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত বিশ) মিটার অবৈধ জাল, ৩,৯৩৮(তিন হাজার নয়শত আটত্রিশ) কেজি মাছ, ৭৪,০৯,০০০ (চুয়াত্তর লক্ষ নয় হাজার) পিস চিংড়ি রেণু, ৫,৩০০ (পাঁচ হাজার তিনশত) পিস বাগদা রেণু পোনা, ১৬০(একশত ষাট) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২৫১(দুইশত একান্ন)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 
 
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪১(একচল্লিশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
 
সাত দিনব্যাপী এই অভিযানে ১২৫(একশত পঁচিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ২২(বাইশ)টি মৎস্য আইন, ১৪(চৌদ্দ)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল, ১(এক)টি নদী দূষণ, ১(এক)টি চোরাইমাল, ১(এক)টি ডাকাতি এবং ১(এক)টি হত্যা মামলাসহ মোট ৪৩ (তেতাল্লিশ)টি মামলা দায়ের করা হয় এবং ২(দুই)টি মৃতদেহ উদ্ধার করা হয়। 
 
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২