ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-৫-২০২৬ রাত ১১:৪৫
রাজধানী মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো-  ১। মোঃ আসমাউল ইসলাম (৩০) ২। মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ৩। মোঃ হুমায়ুন কবির খান (৫৯)। 
 
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২.০০ ঘটিকা হতে ৪.৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২য় তলার স্টোর রুমে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। উক্ত ঘটনায় ৭৩৫ টি ল্যাপটপের মধ্যে ৪৫০ টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্থ এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকী ৮৩ টি ল্যাপটপ পাওয়া যায়নি। এঘটনায় মিরপুর মডেল থানার একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
 
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২ মে) আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় মিরপুর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত শিক্ষা অধিদপ্তর কর্মরত পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) আসামি মোঃ আসমাউল ইসলামকে মিরপুর-২ নং এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ আসমাউল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে উক্ত ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মিরপুর মডেল থানা পুলিশ একই দিন ৪:৩০ ঘটিকার সময় মিরপুর শিক্ষা অধিদপ্তরে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও  মোঃ হুমায়ুন কবির খান (৫৯) দ্বয়কে গ্রেফতার করে।   
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Ahad Hossain / Ahad Hossain

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২