ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

আফগানিস্তানে ব্যাপক তুষারপাত, নিহত অন্তত ১৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৩-২০২৪ দুপুর ৪:১৮

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ব্যাপক তুষারপাতে এ পর্যন্ত ১৫ জনের নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তুষারপাতজনিত কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। তুষারপাতের জের দেশটির বালখ, ফারইয়াব, সার-ই-পুল, জৌজান, হেরাত, ঘোর, কান্দাহার, বামিয়ান, ফারাহ, হেলমান্দ, নূরিস্তানসহ প্রায় সব প্রদেশে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে বলেও উল্লেখ করেছে তোলো নিউজ।

সার-ই-পুলের বাসিন্দা আবদুল কাদির চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তোলো বলেন, ‘গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে, এখনও চলছে। তুষারের স্তূপ জমার কারণে প্রদেশের অধিকাংশ সড়ক বন্ধ হয়ে আছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই। অনেক জায়গায় সাধারণ লোকজন ও গবাদি পশুর খাদ্য সংকট শুরু হয়েছে বলে শুনেছি।’

আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেছেন, ‘সড়ক বন্ধ থাকার কারণে যেসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেসব স্থানে জরুরি ভিত্তিতে খাবার ও পশুখাদ্য পাঠানো প্রয়োজন।’

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আপতকালীন কমিটি গঠন করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার। ইতোমেধ্যে বালখ, জৌজান, বাদঘিস, ফারইয়াব এবং হেরাতের পশুপালকদের জন্য ৫ কোটি আফগানি সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে।তালেবান সরকারের কৃষি, সেচ এবং পশুসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন  জানিয়েছেন, আপদকালীন কমিটির তত্ত্বাবধানে ইতোমধ্যে আফগানিস্তানের সব প্রদেশে বরফে আটকা পড়া মানুষজনকে উদ্ধার, সড়ক নেটওয়ার্ক পুনরুদ্ধার, খাদ্য ও পশুখাদ্য সরবরাহের কাজ শুরু হর্য়ে গেছে।

বরফে আটকে পড়া লোকজনদের উদ্ধারে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটিও এগিয়ে এসেছে বলে তোলো নিউজকে জানিয়েছেন সোসাইটির মুখপাত্র এরফানউল্লাহ শারাফজাই।

সূত্র : এনডিটিভি

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ