রাজধানীর মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আহমেদ (২৫)’কে গ্রেপ্তার করেছে র্যাব-২
রাজধানীর মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ‘কব্জিকাটা গ্রুপ’ এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ এর প্রধান আহমেদ (২৫)’কে গ্রেপ্তার করেছে র্যাব-২*।
১। ''বাংলাদেশ আমার অহংকার'' এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে ০১টি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ‘কব্জিকাটা গ্রুপ’ এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ এর প্রধান আহমেদ (২৫)’কে অদ্য ২০/০৫/২০২৬ ইং রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
৩। অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ২০/০৫/২০২৬ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ‘কব্জিকাটা গ্রুপ’ এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ এর প্রধান আহমেদ (২৫)’কে ০১টি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে ও তার অন্যান্য সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়াও তারা বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয় ও আতংকের সৃষ্টি করে আসছিল। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আসামি ‘কব্জিকাটা গ্রুপ’ এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ এর প্রধান বলে জানা যায়। উল্লেখ যে, সিডিএমএস যাচাই ও সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Rp / Rp
রাজধানীর মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আহমেদ (২৫)’কে গ্রেপ্তার করেছে র্যাব-২
১৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিটিসিএল-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি
এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা! এরপর ফোনে যা বলেছিল ফাইভ মার্ডার ঘতক
সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি
তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি
মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিন জন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার
নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকা প্রতারণাঃ সংঘবদ্ধ চক্রের ০১ সদস্য গ্রেফতার
একজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার
মহানগরীতে চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার
মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ
পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন
Link Copied