ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ১২:২৭

মালয়েশিয়ার পাহাং রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিন জন নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ওই রাজ্যের জালান পেকান-কুয়ান্তানে এ ঘটনা ঘটে। নিহতরা ডাকাত দলের সদস্য ছিলেন।

মালয়েশিয়ার স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, তারা বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলে পুলিশের সন্দেহ। নিহতদের দুজন ৩৪ থেকে ৪৪ বছর বয়সী ভিয়েতনামের নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিক, যার বয়স ৩৮ বছর। একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহয়া ওথমান বলেন, তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল জব্দ করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত আরও সরঞ্জামও পাওয়া গেছে, যার মধ্যে দুটি ম্যাচেট ব্লেড রয়েছে।

তিনি বলেন, পেকানের পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি শনাক্ত করে পুলিশ। তাদের থামার সংকেত দিলে তা না মেনে দ্রুত চলে যেতে থাকে। পরে পুলিশ ধাওয়া করে। গাড়িটি থামার আগে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়।

পাহাং পুলিশ প্রধান বলেন, দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল, তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। আর বাংলাদেশির বিষয়ে এখনো তদন্ত চলছে।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ