বিএসএমএমইউ: নতুন ভিসিকে স্বাগত জানাতে কর্মীদের লাইন ধরে অপেক্ষা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক দায়িত্ব গ্রহণ করবেন আজ। তাকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা হয় ১১ মার্চ। এরপর থেকেই বিএসএমএমইউতে চলছিল হট্টগোল। তবে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দেখা গেছে একেবারেই অন্য চিত্র।
নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা অবস্থান নিয়েছেন প্রশাসনিক ভবনের নিচতলা, সিঁড়ি ও সামনের ফাঁকা জায়গায়। কে কার আগে স্বাগত জানাবেন, এ নিয়ে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়েছে। এর ফলে তৈরি হয়েছে জটলা।
সরজমিনে আরও দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট ও প্রশাসনিক ভবনের সামনে কর্মীরা লাইন ধরে ফুল নিয়ে অপেক্ষা করছেন নতুন উপাচার্যকে অভ্যর্থনা জানাতে। ঢাক-ঢোল বাজাচ্ছেন কর্মীদেরই কেউ কেউ। পুরো বিশ্ববিদ্যালয় রয়েছে উৎসবমুখর অবস্থায়।
এর আগে কয়েকদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিদায়ী উপাচার্যপন্থিদের সঙ্গে উত্তেজনায় জড়ান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একাংশ। এরমধ্যে শনিবার উপাচার্যপন্থি কয়েকজন চিকিৎসককে মারধর ও সিন্ডিকেট সভা কেন্দ্র করে থমথমে পরিস্থিতি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সভা-সমাবেশ ও যেকোনো বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
Admin / Admin
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী