ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ৪:৯
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নের জন্য একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা (National Action Plan-NAP) প্রণয়নের লক্ষ্যে দেশব্যাপী বিভাগীয় পরামর্শ কর্মশালার ধারাবাহিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি)-এর সহযোগিতায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথম বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রেক্ষিত উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
 
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক বলেন, "আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা একটি নতুন ডাইমেনশনে আনার চেষ্টা করছি এবং এই সেক্টরে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর।" তিনি আরও উল্লেখ করেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা আসলেই স্বাবলম্বী হচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে।
 
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার যুব নারীদের উন্নয়নের জন্য বিশেষ নীতিমালা প্রণয়নের কাজ করছে। "শূন্য থেকে শুরু করার" আহ্বান জানিয়ে তিনি বলেন, সবকিছুর মূলে সরকারের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। যুব ও যুব নারীদের উদ্ভাবনী চিন্তাগুলোকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সরকারের। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের সাথে কাজ করার আহ্বান জানিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
 
কর্মশালায় সরকারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্যোক্তা সংগঠন, বেসরকারি খাত, স্টার্টআপ, যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশীজনরা যুব উদ্যোক্তা উন্নয়নের সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ, সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, বাজার সংযোগ, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও সুপারিশ প্রদান করেন।

Rp / Rp

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী