ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুনের ঘটনা সন্দেহ উদ্রেক করে : পুলিশ
রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, দুর্ঘটনা হলে এক থেকে দুটি বাস পুড়তো, কিন্তু সারিবদ্ধভাবে থাকা একসঙ্গে ১৪টি দামি ভলভো বাস কীভাবে পুড়লো! সেটা সন্দেহের উদ্রেক তৈরি করে।
সোমবার (১ এপ্রিল) রাতে ঢাকা ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসেন এসব কথা জানান।
মো. ইকবাল হোসেন বলেন, রাজধানীর ডেমরায় ধার্মিকপাড়ায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে একে একে ১৪টি বাস পুড়ে যায়। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, ওই গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের পর ১৪টি বাসে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নাশকতা কি-না এমন প্রশ্নের জবাবে ওয়ারী বিভাগের ডিসি ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। একসঙ্গে এতগুলো বাস আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
এর আগে, সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ জানান, রাজধানীর ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা ভলভো বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Admin / Admin
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক