ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 'জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬'। সকালে রাজধানীর ধানমন্ডিস্থ কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এবারের ক্যাম্পেইনে ডিএসসিসি এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে:
• ৬-১১ মাস বয়সী: ১,৩৫,৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং
• ১২-৫৯ মাস বয়সী: ৪,৫৪,৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আইইউ) খাওয়ানো হচ্ছে।
আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১,৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে প্রায় ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
"ছাত্র-ছাত্রী ও শিশুরা সুস্থ থাকলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে" — ডিএসসিসি প্রশাসক
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, "আজকের ছোট সোনামণিরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্থ ও রোগমুক্ত রাখতে সময়মতো টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে হবে। অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে অসুস্থতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।"
তিনি শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে সতর্ক করে বলেন, অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কাজ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। নিজের ছাত্রজীবনের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রশাসক নতুন প্রজন্মকে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহিরুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতকরণে মাঠে সমন্বিত অভিযান
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
Link Copied