ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঢাকায় নামতে পারল না ১২ ফ্লাইট, ৮টিই গেল কলকাতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ১২:৩৬

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১২টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়। সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় ছয় ঘণ্টা চলে এই অবস্থা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কোলকাতায় অবতরণ করে। এছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সূত্র আরও জানায়, পরে ফ্লাইটগুলো মঙ্গলবার সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনের দিনে শীত আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Admin / Admin

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী