ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাঁদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আইনশৃঙ্খলা রক্ষা ও সর্বসাধারণের সুবিধার্থে রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ ও মাত্রাতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্মড পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুমের ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছাড়াও তিনটি বাস টার্মিনালে ডিএমপি কর্তৃক ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় ছয়শ অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। লক্কড় ঝক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য ইতোমধ্যে ট্রাফিক বিভাগের সহায়তায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রী হয়রানি বন্ধে বাস ও লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নয়টি মোবাইল কোর্ট চলমান থাকবে। ঈদযাত্রায় বিড়ম্বনা এড়াতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, রপ্তানি পণ্য, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। আগামী ১৬ মার্চ হতে ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহন চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক (কুড়িল টু আব্দুল্লাহপুর),ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (গুলিস্তান টু সাইনবোর্ড),ঢাকা-আরিচা মহাসড়ক (আড়ং ক্রসিং টু আমিনবাজার), ঢাকা-কেরাণীগঞ্জ মহাসড়ক (ফুলবাড়িয়া টু তাঁতীবাজার টু বাবুবাজার ব্রিজ, ঢাকা-মাওয়া মহাসড়ক (গুলিস্তান টু বুড়িগঙ্গা ব্রিজ), মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক, আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ সড়ক, ফুলবাড়িয়া টু সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়ক সমূহ পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। গণপরিবহণ মালিক ও শ্রমিকদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এসব নির্দেশনা অনুসরণ করার জন্য চারটি বাস টার্মিনালে সংশ্লিষ্টদের সাথে পৃথক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সম্মানিত যাত্রী সাধারণ ও পথচারীদের প্রতি আমাদের অনুরোধ কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না। যাত্রাপথে অপরিচিত কোন লোকের দেওয়া কিছু খাওয়া থেকে বিরত থাকবেন এবং ভ্রমণকালে নগদ অর্থ ও মালামাল নিজ হেফাজতে রাখবেন। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে গমনাগমনের রাস্তা এবং ঢাকা হতে বাইরে যাওয়া ও ঢাকার প্রবেশমুখের সড়ক সমূহ নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন থাকবে।
ফাঁকা রাজধানীতে মোটর রেসিং থেকে বিরত থাকার অনুরোধ করেছে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। মোটর রেসিং রোধ এবং গতিসীমা লঙ্ঘন প্রতিরোধে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী টু আব্দুল্লাহপুর সড়ক এবং গুলশান এলাকায় ডিএমপির মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ঈদে ঢাকা ছাড়ার আগে বাসা/ ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা এবং স্থাপিত ক্যামেরাসমূহ সচল রাখা, বাসাবাড়ির আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং যেকোন সময় পুলিশি সহায়তার জন্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার অনুরোধ করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied