ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঘরমুখো মানুষের স্বস্তির ঈদযাত্রা
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। এবার ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষকে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরতে দেখা গেছে। এ মহাসড়কে তৃতীয় দিনে এসেও কোথাও যানজট কিংবা ধীরগতির খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চলছে যানবাহন।
রোববার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এসব তথ্য জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। গত দুদিনের তুলনায় গাড়ির চাপ অনেক কম আজকে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে। খুব কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারছে ভোগান্তি ছাড়াই। মহাসড়ক একরকম ফাঁকা বলা চলে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজট তো দূরে থাক, যানবাহনে ন্যূনতম ধীরগতিও নেই।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রশাসনের কয়েক স্তরে পরিকল্পনা মাফিক কাজ করছে। গাড়ির চাপ কম হওয়ায় ভোগান্তিমুক্ত ঈদযাত্রা হচ্ছে মানুষের। আশা করছি ঈদ পর্যন্ত এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব করা হবে।
Admin / Admin
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী