ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গাবতলীতে বাড়িফেরা মানুষের ভিড় বাড়ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ১১:৫৮

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে কয়েকদিন ধরেই ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজ গন্তব্যে ছুটছে মানুষ। আজও সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাড়িফেরা মানুষের ভিড় দেখা গেছে।

রোববার (৭ এপ্রিল) সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাড়ি ফেরার উদ্দেশ্যে সকাল থেকেই বাস টার্মিনালে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর পরিমাণও বাড়ছে। টিকিট কেটে অনেকেই অপেক্ষা করছেন বাস ছাড়ার। কাউন্টার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সরকারিভাবে ঈদের ছুটি শুরু হলে যাত্রীর পরিমাণ আরও বাড়বে।

মাগুরাগামী পূর্বাশা পরিবহনের কাউন্টার ম্যানেজার বশির আহমেদ বলেন, যাত্রীর পরিমাণ ভালোই, সকাল থেকেই টিকিট বিক্রি হচ্ছে। এখনো তো ছুটি শুরু হয় না, সেটা শুরু হলে যাত্রীর পরিমাণ আরও বাড়বে।

উত্তরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আকরাম বলেন, যাত্রীসংখ্যা ভালোই, তবে আরো বাড়বে বলে আশা করছি। যথাসময়ে আমাদের প্রতিটি বাস ছেড়ে যাচ্ছে।

সেবা গ্রিন লাইনের কাউন্টারকর্মী মো. সাকিব বলেন, যাত্রীরা এসে সহজেই টিকিট কাটতে পারছেন, কোনো সমস্যা বা ভোগান্তি নেই। ছুটি শুরু না হলেও ভোগান্তি এড়াতে অনেকেই আগে আগে চলে যাচ্ছেন।

কথা হয় চুয়াডাঙ্গাগামী যাত্রী ফারজানা ইসলামের সঙ্গে। তিনি বলেন, টার্মিনালে এসে টিকিট কেটেছি, এতো কোনো ভোগান্তি পোহাতে হয়নি। আপাতত বাসের জন্য অপেক্ষা করছি।

কুষ্টিয়াগামী যাত্রী রাশেদুল বলেন, এখন পর্যন্ত কোনো ভোগান্তির মুখে পড়তে হয়নি। যথাসময়ে বাস ছাড়লে বাড়ির উদ্দেশে রওনা হব।তবে কোনো কারণে যদি কেউ যথাসময়ে যাত্রা না করেন, সেক্ষেত্রে অগ্রিম টিকিটের টাকা ফেরত বা তারিখ পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন কাউন্টারসংশ্লিষ্টরা।

চুয়াডাঙ্গা ডিলাক্সের কাউন্টার ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের এখন টাইট শিডিউল চলছে। সেক্ষেত্রে বিক্রিত টিকেটের ফেরতের কোনো সুযোগ নেই, এমনকি যদি কেউ নির্দিষ্ট সময়ে যাত্রা না করেন, সেক্ষেত্রে যাত্রার সময় পরিবর্তনের সুযোগ নেই। কারণ নেক্সট ট্রিপের ক্ষেত্রে পুরো বাস বুকিং হয়ে যায়, অন্য যাত্রী দেয়া সম্ভব হয় না।

Admin / Admin

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী