ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই প্রথম লাতিন আমেরিকার দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পা রাখলেন।
রোববার (৭ এপ্রিল) সকালে সাড়ে ১০টার দিকে বড় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সফরে দেশটির সঙ্গে কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি সই করবে বাংলাদেশ। ওই চুক্তির রূপরেখায় ব্রাসিলিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত পরিসরে নিতে চায় ঢাকা।
ভিয়েরার এ সফরকে কাজে লাগাতে ঢাকা বেশ কিছু এজেন্ডা হাতে নিয়েছে। এরমধ্যে রয়েছে, ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া, ওষুধ পোশাক রপ্তানি, ইথানল আমদানি বা দেশে ইথানল উৎপাদনে সহায়তা, সুনীল অর্থনীতির ক্ষেত্রে গভীর সমুদ্রে মাছ ধরা ও সামুদ্রিক পর্যটনে সহায়তা।
অন্যদিকে ব্রাসিলিয়াও এ সফর থেকে লাভবান হতে চায়। দেশটি বাংলাদেশে গরুর মাংস রপ্তানি, ইথানল রপ্তানি, তুলার রপ্তানি বাড়ানো, পোলট্রি ও ফিশ ফিড বিক্রি করার প্রস্তাব দেবে।
বিমানবন্দর থেকে ব্রাজিলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রয়েছে। পরে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুর সঙ্গে বৈঠকে বসবেন। এদিন বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভিয়েরা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি সই হবে।
এছাড়া পরদিন সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রী। ওইদিন ঢাকা ছেড়ে যাবেন ভিয়েরা।
Admin / Admin
নতুন ডিসি পেলো ১১ জেলা
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে
স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া হবে না ... স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ/ উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী
জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে 'ভুয়া ডাক্তার তৈরির কারখানা' দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক