চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ : ইসি সচিব
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে চার ঘণ্টায় ১৫ থেকে ২০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাংগীর আলম।
বুধবার (৮ মে) নির্বাচন কমিশনের সচিব সচিব সাংবাদিকদের এমন তথ্য জানান।
ইসি সচিব বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠ পর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেকরকম ভোট পড়েছে। দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। প্রকৃত হার আরো পরে পাবো। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। দু’একটি ঘটনা যেখানে ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। খাগড়াছড়ির লক্ষিরছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলার ঘটনায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, বগুড়ায় অবৈধভাবে ভোট দেওয়ায় একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দু’এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোটকেন্দ্রের বাইরে কোনো ঘটনা ঘটলে তা আমাদের কাছে রিপোর্ট হয় না। অনেক জায়গায় সকালে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায়, চরাঞ্চলে ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। দুপুর পর্যন্ত আমরা যে-রকম প্রত্যাশা করেছি, ভোট তার চেয়ে কিছু কম পড়েছে।
সচিব জানান, দুপুর ২টা থেকে চারটা পর্যন্ত ভোট বেশি পড়ে। ভোট শেষে প্রকৃত চিত্র জানানো যাবে। আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না। কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কাজ করছে। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।
Admin / Admin
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী