ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মুগদা বিশ্বরোডে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ অভিযান সফলভাবে সম্পন্ন করলো মতিঝিল ট্রাফিক বিভাগ।


   জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ২-৬-২০২৪ দুপুর ৪:৫৬

টি টি পাড়া থেকে বাসাবো পর্যন্ত কমলাপুর আইসিডি এর পন্যবাহী লরি, কভার ভ্যান, লং ভেকেল, ট্রাক যুগ যুগ ধরে  অবৈধ গাড়ি পার্কিং করে আসছিল।সাধারণ মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা  বসে থাকত। ঢাকা  মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার হাবিবুর রহমান তার নির্দেশনায় ট্রাফিক  মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ মইনুল হাসান  তত্ত্বাবধানে ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস এর সহযোগিতায়  টিআই পলাশ সরকার তার সঙ্গীয় সার্জেন্ট  ও ট্রাফিক কনস্টেবল নিয়ে জোরালো অভিযান পরিচালনা করে রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করেন।

যুগ যুগ ধরে অবৈধ গাড়ী পার্কিং রাখা  অবসান হলো। ইতিহাস তৈরি করলেন টি আই পলাশ সরকার। স্থানীয় এলাকাবাসী যানজট মুক্ত নগর পেলেন। সরজমিনে দেখা যায় মুগদা, বৌদ্ধ মন্দির, বাসাবো ও খিলগাঁও এলাকায় ১০ লক্ষ লোক বসবাস করে বেশিরভাগে লোক মতিঝিল ও কমলাপুর আইসিডিতে চাকরি করেন যার কারনে  অফিসে আসা-যাওয়া ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকত।এখন আর অসহনীয় জ্যামে পড়ে থাকতে হয়না। এলাকাবাসী জানায়, টিটিপাড়ার টিআই পলাশ সরকার  অবৈধ গাড়ি পার্কিং উঠিয়ে যুগ যুগ ধরে রাখা অবৈধ পার্কিং উচ্ছেদ করে  ইতিহাস তৈরি করলেন।

এলাকাবাসী টি আই পলাশ সরকারকে  ধন্যবাদ জানায়। মুগদা মানিকনগর বিশিষ্ট শিল্পপতি মো:শেখ সাহেব আলী তিনি জানান, যুগ যুগ ধরে অবৈধভাবে পার্কিং গাড়ি রাখা হতো হঠাৎ দুই মাস যাবত কোন গাড়ি রাস্তার ধারে পার্কিং করতে দেখা যাচ্ছে না। রাস্তায় যানযট না পেয়ে আমরা খুব খুশি। মুগদা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম তিনি জানান অবৈধ গাড়ি পার্কিং থাকার কারণে সাধারণ জনগণ রাস্তার ফুটপাত দিয়ে মানুষ হেটে যেতে পারত না অনেক দুষ্টু ছেলেরা গাড়ি পার্কিং ফাকে দাঁড়িয়ে থেকে ছিনতাই নেশা গ্রহণ করে আসছিল পরিবেশ নোংরা করে রাখত। গাড়ি না থাকার কারণে সাধারণ জনগণ নির্ভয়ে গন্তব্য স্থানে যেতে পারতেছে।

টিটিপাড়ার টিআই পলাশ সরকার তার কাছে জানতে চাইলে তিনি জানান,ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীর স্বস্তি প্রদানের বদ্ধপরিকর। আমি জনগণের সেবক,  জনগণের সেবা করবো পাশে থাকবো।  তবে কৃতজ্ঞতা স্বীকার করি  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্যার সঠিক দিকনির্দেশনা দেওয়ায় মতিঝিল ট্রাফিক বিভাগে মোহাম্মদ  মইনুল হাসান স্যারের সঠিক সময় পরামর্শ দেওয়ায় ও আমার সহকর্মী  সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবল আমার সাথে আন্তরিকভাবে কাজ করার কারণেই যুগ যুগ ধরে অবৈধ গাড়ী পার্কিং মুক্ত করতে পেরেছি। সহযোগিতা করেছেন আইসিডির শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ ।

Masum / Masum

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা