ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মিছিলে মিছিলে নয়াপল্টনে আসছেন বিএনপি নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২৩ দুপুর ২:৫৩

মহান বিজয় দিবসে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি করছে। আজ শনিবার দুপুর ২টার পর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। শেষ হবে মালিবাগ গিয়ে।

র‌্যালিতে অংশ নিতে সকাল ১০টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।

ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে শোডাউন করে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে ওঠে। এ সময় তারা একদফা এক দাবিতে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে লাগানো হয়েছে মাইক। আর সমাবেশের জন্য ট্রাকের ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ।

এদিকে বিজয় র‌্যালিকে ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

সড়কে নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় বেলা ১টার দিকে ফকিরাপুল মোড়ে পুলিশ ব্যারিকেড দেয়।

Admin / Admin

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর -- আখতার হোসেন

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

তারেক রহমানের ধানের শীষের পক্ষে -১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের গণজোয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনে বিএনপির বিজয় র‍্যালিতে শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন

শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা

বিএনপির দুই নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা

বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব

দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল