সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন রাশেদ খান: ‘দৈনিক সমাবেশ’ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
সরকারের সচিব পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো: রাশেদ খান। গত ১৯ জুলাই ২০২৬ (০৪ শ্রাবণ ১৪৩৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে (নম্বর: ০৫.০০.০০০০.০০০.১৪৬.১১.০০১৫.২৬-৩৫৬/১(৩০)) জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন। আদেশের অনুলিপি ইতিমধ্যে সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।
অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা:
মো: রাশেদ খান সরকারের এই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে নিযুক্ত হওয়ায় ‘দৈনিক সমাবেশ’ পত্রিকার পরিচালনা পর্ষদ, সম্পাদক, সাংবাদিক ও সর্বস্তরের কলাকুশলীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আমরা প্রত্যাশা করি, তাঁর এই যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ আরও ত্বরান্বিত হবে। ‘দৈনিক সমাবেশ’ পরিবার তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।
এমএসএম / এমএসএম
সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন রাশেদ খান: ‘দৈনিক সমাবেশ’ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর -- আখতার হোসেন
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
তারেক রহমানের ধানের শীষের পক্ষে -১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের গণজোয়ার
মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনে বিএনপির বিজয় র্যালিতে শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ
দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন
শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা
বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান
রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম