র্যাবের সেই শাহেদা সুলতানাসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশ থেকে পালাতে সহযোগিতা করা বর্তমানে র্যাবে কর্মরত (অতিরিক্ত পুলিশ সুপার) শাহেদা সুলতানা। র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত এ বিতর্কিত নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায়, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। আর ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে। গত ২৬ মে তাকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এই আদেশে সেটি বাতিল হলো।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক আইজিপি মো. ময়নুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
এছাড়া, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন, পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার জাহান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার এম শাহরিয়ার আব্দুল্লাহ-বিন-ফরিদ ও নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রেজাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
এছাড়া, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানিকে খাগড়াছড়ি এবিপিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
অফিস আদেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের এসব জায়গায় বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
Admin / Admin
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার