ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৭-৬-২০২৬ বিকাল ৫:২২
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে  "ডিন'স এওয়ার্ড ২০২৬" প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্বে দিবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সমাজসেবা ও জাতিগঠনে আত্মনিয়োগ করতে হবে। 
 
তিনি আরো বলেন, 'ডিন'স এওয়ার্ড' অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার। কারণ এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়। তাই বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব রয়েছে ভালো শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়া। কারণ এই স্বীকৃতি পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলবে। এটা শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্যও কাজে লাগবে। 
 
এ সময় তিনি আরো বলেন, এ বছর শিক্ষা খাতে জিডিপির দুই ভাগ বরাদ্দ দেয়া হয়েছে। এই বাজেট বরাদ্দের সর্বোত্তম ব্যবহার করতে হবে। 
 
মন্ত্রী আরো বলেন, 'শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ যা গড়ে তুলেন শিক্ষকেরা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। সেজন্য  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতকে (টিভেট) বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। 
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হলো। আজ মোট ৪ টি শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে  বিশ্ববিদ্যালয়ের ৭ টি অনুষদভূক্ত ৩৮ টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউটের ১০৪ জন শিক্ষার্থী  ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। 

Rp / Rp

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর