ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

নতুন বাংলাদেশ তৈরিতে সবার সহযোগিতা চাই: ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ২:৩১

নতুন বাংলাদেশ গড়তে চা্ন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।  

রোববার দুপুর ১টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের এক ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন। 

এতে ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। 

তিনি বলেন, দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। এ ক্ষেত্রে সব কিছু ঠিক হয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরতে পারেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। নতুন এ সরকার গঠনের পর বিদেশি কূটনীতিকদের একবার ব্রিফ করেছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ওই ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রত্যাশা করেন পররাষ্ট্র উপদেষ্টা।

Admin / Admin

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর