কাজে ফিরলেন চিকিৎসকরা, রোগী ও স্বজনদের স্বস্তি
কর্মস্থলে নিজেদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করার পর কাজে ফিরেছেন চিকিৎসকরা। এতে বিভিন্ন হাসপাতালে রোগীদের চাপ বেড়েছে। তারা আগের মতো যথারীতি চিকিৎসাসেবা নিচ্ছেন। হাসপাতালগুলোর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় রোগী এবং তাদের স্বজনদের মধ্যে স্বস্তিও ফিরেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামলী ও আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, টিবি হাসপাতাল, শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে।বেলা ১১টায় চক্ষু হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং ওষুধ বিতরণ কেন্দ্রে রোগী ও তাদের স্বজনদের ভিড় দেখা গেছে। টিকিট কাউন্টারেও ছিল দীর্ঘ লাইন।
শফিউদ্দিন নামের একজন বলেন, বহির্বিভাগের চিকিৎসকরা সবাই এসেছেন। রোগী দেখছেন। তবে টিকিট কেটে চিকিৎসক দেখাতে অনেক সময় লাগছে। এখানে এসেছি সকাল সাড়ে ৯টায়। দুই ঘণ্টা অপেক্ষা করে সাড়ে ১১টায় চিকিৎসক দেখাতে পেরেছি। রোগীর অনেক চাপ। তারপরও ডাক্তাররা কাজে ফেরায় এবং চিকিৎসাসেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি অনুভব করছি।
হাসপাতাল প্রাঙ্গণের বাইরে কথা হয় নিলুফা রানী নামের একজনের সঙ্গে। স্বামীর চিকিৎসার জন্য তিনি এসেছেন শরীয়তপুর থেকে। রোগীর এই স্বজন বলেন, আমার স্বামী স্ট্রোক করে চোখের আলো হারিয়েছেন। এখন কিছুদিন পর পর চোখে সুই দিতে হয়। প্রত্যেক মাসেই এই হাসপাতালে আসা হয়। আমার ছেলে তার বাবাকে ডাক্তার দেখাচ্ছে। সকাল ৯টা থেকে বাইরে অপেক্ষা করছি।
রোগীর ভিড় দেখা গেছে শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালেও। তবে এই হাসপাতালে রোগীর চাপ তুলনামূলক কিছুটা কম থাকায় অল্প সময়েই টিকিট সংগ্রহ করে চিকিৎসক দেখাতে পারছেন অনেকে।
জানতে চাইলে হাসপাতালটির পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। বহির্বিভাগের চিকিৎসকরা উপস্থিত আছেন৷ রোগীরা সকাল থেকে যথারীতি চিকিৎসাসেবা নিচ্ছেন।
গত শনিবার (৩১ আগস্ট) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এতে একাধিক চিকিৎসক আহত হন। এসময় রোগী ও তাদের স্বজনদেরও এদিক-ওদিক ছুটাছুটি করতে দেখা যায়। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। এরপর গতকাল রোববার চিকিৎসকরা সারাদেশে সব ধরনের চিকিৎসা কেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।
তবে রোববার (১ সেপ্টম্বর) বিকেলে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বাস পেয়ে সন্ধ্যার দিকে কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা।এর আগে হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার রাত পৌনে আটটার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন তারা।
জানা গেছে, শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ‘চিকিৎসায় অবহেলায় মৃত্যু’র অভিযোগে চিকিৎসকদের মারধর করা হয়। মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম (২৫)। আহসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। মারধরের ঘটনায় শনিবার বিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
Admin / Admin
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার