বৃষ্টির কারণে সড়কে গণপরিবহন কম, ভোগান্তিতে রাজধানীবাসী
ভোর থেকে রাজধানী ঢাকায় প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলজট। ফলে সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া রাজধানীর মানুষজনকে। বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করলেও বাসের দেখা মিলছে না। আবার অনেকক্ষণ পরপর বাস পাওয়া গেলেও ভিড় প্রচুর।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী, হাউজবিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী ও জসীমউদ্দিন এলাকা ঘুরে এমন অবস্থা দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা তেমন বাড়েনি। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষজনই ছাতা নিয়ে অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য। বেশি সমস্যায় পড়েছেন অফিসগামী মানুষজন। তবে অনেকেই জানালেন, বৃষ্টির কারণে আজ সমস্যায় পড়তে হতে পারে এমন ধারণা থেকে নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়েছেন তারা।
হাউজবিল্ডিং এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ আব্দুর রশিদ বলেন, ভোর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য ধারণা করছিলাম যানজট তৈরি হতে পারে। তাই আগেভাগেই অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। এখন দেখছি গণপরিবহন একেবারেই কম।
আবার দীর্ঘ সময় পরপর গাড়ি আসলেও সবগুলোতেই প্রচণ্ড ভিড়ের কারণে ওঠা যাচ্ছে না বলে জানালেন চাকরিজীবী রাবেয়া বসরী। তিনি বলেন, গাড়ি অনেকক্ষণ পরপর আসছে। কিন্তু মহিলারা কেউ উঠতে পারছি না। কারণ সবগুলো আগে থেকেই যাত্রী ভরে আসছে।
অপরদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ধারাবাহিকতায় আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
Admin / Admin
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার