রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্ক্ষা। এটা পূরণ করতে চাই। দুর্নীতি আমাদের ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সার্কিট হাউস সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, নেতা বা প্রতীকের প্রতি মানুষের আকর্ষণ থাকতেই পারে। কিন্তু অফিসে দলবাজি করা, নিজের দলের লোককে প্রমোশন ও নিয়োগ দেওয়া এবং ভিন্নমতের লোককে দমিয়ে রাখাটা অপরাধ। আমরা এই গর্হিত সংস্কৃতির অনুশীলন বন্ধ করতে চাই। সুষ্ঠুধারার রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই। ধর্ম উপদেষ্টা আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমরা সংস্কার করতে চাই। দুর্নীতি আমাদেরকে ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। টাকা কামাতে হবে এবং সেই টাকা বিদেশে পাচার করতে হবে- এই কালচারটা আমরা পরিবর্তন করতে চাই।
ড. খালিদ বলেন, সব সরকারি কর্মকর্তাকে সম্পদের হিসাব দিতে হবে। আমরা যারা উপদেষ্টা আছি তারাও সম্পদের হিসাব দিচ্ছি। সম্পদ যদি বৃদ্ধি পায় তার জবাবদিহি করতে হবে। সুশাসন ও জবাবদিহি ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না।
উপদেষ্টা বলেন, আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার জাতির আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অগ্রাধিকারভিত্তিতে আমাদের প্রথম কাজ হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনর্বহাল করা। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নিতে চাই।
তিনি আরও বলেন, দুর্গাপূজা আসছে। নাশকতা করার নানারকম পথ আছে। দেশের ভেতরে ও বাইরে কিছু মানুষ রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এবং এরূপ ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করতে চায়, বেকায়দায় ফেলতে চায়। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Admin / Admin
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার