ডেঙ্গুতে এক সপ্তাহে ১২ জনের মৃত্যু
বর্ষা বিদায় দিচ্ছে আর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেলেন ৯৫ জন। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে দেশে ৪০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগীসহ চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন ১৫ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬, ঢাকা উত্তর সিটিতে ১১৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৫, খুলনা বিভাগে ১৫ ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন। গত এক দিনে সারাদেশে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৬০৩ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
দেশের কোন বিভাগে কতজন মারা গেলেন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগ রাজধানী ঢাকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ৫৭ জন এবং উত্তর সিটি সরপোরেশনের (ডিএনসিসি) ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ৩, চট্টগ্রামে ১২, বরিশালে ১০, খুলনা ৪ এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।
Admin / Admin
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার