ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে: ধর্ম উপদেষ্টা 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৪ রাত ৮:৫৭

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এদেশের প্রতিটি ধর্মের মানুষের অধিকার সমান। এটি আমাদের সাংবিধানিক অধিকার। এটিকে সমুন্নত রাখা হবে। একটি  বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে।

আজ সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গৌরাঙ্গবাড়ী মন্দিরে দরিদ্র সাঁওতাল  পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা আসন্ন। রাজশাহী বিভাগের সনাতন ধর্মের লোকেরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূর্গােৎসব উদযাপন করতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোন ধরনের বিশৃৃঙ্খলা সৃষ্টি করে, বাধাদান করে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। হামলাকারী যেই হোক তাকে আমরা ছাড় দেবো না। আইনের আওতায় এনে প্রচলিত আইনে শাস্তির বিধান করব।

পূজামন্ডপের নিরাপত্তায় কমিউনিটির মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন,  মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে মন্দিরের নিরাপত্তায় পালাক্রমে পাহারার দায়িত্ব দিতে হবে। এতে দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলা করার সাহস পাবে না। তিনি শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে বিধবা মহিলা ও অনাথ লালন-পালনের কার্যক্রম হাতে নেওয়ার অনুরোধ জানান।

স্থানীয় জনসাধারণকে উদ্দেশে ড. খালিদ বলেন,  আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা একে অপরের হাত ধরে প্রিয় মাতৃভূমিকে বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তুলি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদ্রাসার প্রধান পরিচালক মোঃ মোখতার আলী, গৌরাঙ্গ দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী ও অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

এর আগে উপদেষ্টা রাজশাহী দারূস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে উপদেষ্টা বলেন, মাদ্রাসারা শিক্ষার্থীরা যুগ যুগ ধরে একটি সুন্দর সমাজ বিনির্মাণ এবং মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্য লালনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তিনি দেশের পরিবর্তনে মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে উপদেষ্টা ইসকন থেতুরিধাম পরিদর্শন করেন এবং গোগ্রাম পূজাতলা মন্দিরে স্থানীয় সাঁওতাল নৃগোষ্ঠীসহ দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

উল্লেখ্য, আল মারকাযুল ইসলামের সহযোগিতায় পাঁচশত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

Admin / Admin

জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে 'ভুয়া ডাক্তার তৈরির কারখানা' দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক 

আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে -- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ