ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে এফআইসিসিআই (FICCI)’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১:৫৯

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান’র সাথে আজ সকালে সচিবালয়স্থ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমরা তাদের এ স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাবো। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা/কোম্পানী পুর্নগঠন ও সংস্কার করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এবং আমি আশা করি নতুন এই বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে।  

এফআইসিসিআই এর সভাপতি জাভেদ আখতার তাঁর বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বতীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতি বলেন, সততার সাথে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে চাই। সবশেষে, FICCI’র প্রতিনিধিরা নতুন এ অন্তর্বতী সরকারকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত আছেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন। 

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: নূরুল আলম, এফআইসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি Eric M. Walker, এফআইসিসিআই এর সহ-সভাপতি ইয়াসির আজমান, এফআইসিসিআই এর কার্যনিবাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ এফআইসিসিআই এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Admin / Admin

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর