উপজেলা প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির সদস্য ০৯ এর পরিবর্তে ১১জন
‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের ১১৯ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে ‘এডহক’ কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মঙ্গলবারের (১০ সেপ্টেম্বর ২০২৪) ৪৫৬ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনটিতে সদস্য সংখ্যা বৃদ্ধি করে প্রতিস্থাপিত করা হয়েছে। ‘এডহক’ কমিটির সদস্য সংখ্যা ০৯ (নয়) এর পরিবর্তে ১১ জন হবে। নতুন দু’জন সদস্য হলেন-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত) এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত)।
এগার সদস্যের কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার আহবায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; উপজেলা সমাজসেবা কর্মকর্তা; উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার; উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত), নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী; কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত) এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত)।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের ১১৯ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির দায়িত্ব ও কার্যাবলী অনুযায়ী উপরোক্ত ‘এডহক’ কমিটি দায়িত্ব পালন করবে।
পরবর্তি আদেশ না দেয়া পর্যন্ত এডহক কমিটি বলবৎ থাকবে।
Admin / Admin
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার