সরকারি সংস্থার আমানতের পাওনা পরিশোধ করছে না বাণিজ্যিক ব্যাংক
বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পরও পাওনা পরিশোধ করছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, আমানতের এসব টাকা আদায়ে সুনির্দিষ্ট পথনকশা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা করে টাকা আদায়ে অগ্রাধিকার ভিত্তিতে এই পথনকশা তৈরি করবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য তুলে ধরে রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েও বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যয় নির্বাহের জন্য ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত অর্থ বিভাগ থেকে ১০৫ কোটি টাকা এবং এই ফান্ডে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) বিভিন্ন শাখায় ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে এক বছর মেয়াদে স্থায়ী আমানত হিসেবে ৫৯৭ কোটি ৬২ লাখ টাকার বেশি রাখা হয়। গত ফেব্রুয়ারি পর্যন্ত সুদহারে আসলসহ ব্যাংকের কাছে পাওনা ৮৭৩ কোটি ৮১ লাখ টাকার বেশি। স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক টাকা নগদায়ন করছে না। এমনকি ট্রাস্টের অনুমোদন ছাড়া স্বপ্রণোদিতভাবে নবায়ন করে যাচ্ছে।
আমানতগুলো ২০৩৮ সালে পরিশোধ করা হবে বলে পদ্মা ব্যাংক অর্থ পরিশোধের পরিকল্পনা জমা দেয়। ২০২২ সালে এই পরিকল্পনা জমার পর ২০২৩ সালে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ২০৩০ সালের মধ্যে পরিশোধের পরিকল্পনা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গত জানুয়ারিতে পদ্মা ব্যাংক ৬ শতাংশ সুদহারে ৭৬০ কোটির বেশি টাকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই আট বছর মেয়াদি ব্যাংকের প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করে।
এ অবস্থায় উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত পাওনা পরিশোধ না করায় উদ্ভূত সমস্যাসহ অন্যান্য সরকারি সংস্থার একই জাতীয় সমস্যা সমাধানে পথনকশা প্রণয়ন করা হবে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এসব টাকা কী বিবেচনায়, কে, কেন রেখেছিলেন, সেটা তদন্ত করে দেখবে প্রতিটি মন্ত্রণালয়।
Admin / Admin
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার