ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টি হতে পারে সারা দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ১০:৫৪

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি এখন স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে আছে। এর প্রভাবে আজ শনিবার দেশজুড়ে সারা দিন বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি খানিকটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ সকালে বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, তা মূলত গভীর নিম্নচাপের কারণে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে রয়েছে। এখন ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এটি। এতে করে আগামীকাল থেকে বৃষ্টি খানিকটা কমবে। তবে আজ সারা দিন দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে পারে।

গত মাসের ২০ তারিখের দিক থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হয়। এর সঙ্গে ছিল উজান থেকে নেমে আসা ঢল। এ দুইয়ে মিলে ১১ জেলায় বন্যা হয়। তাতে আক্রান্ত হন প্রায় অর্ধকোটি মানুষ। এসব অঞ্চলে বন্যার ক্ষতচিহ্ন এখনো রয়েছে।

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ২২৩ মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই চলতে পারে। গত প্রায় আট দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়ে। অন্তত ২০টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায় গত বৃহস্পতিবার পর্যন্ত। তবে ওই দিন বিকেলের পর থেকে বিশেষ করে দক্ষিণ–পূর্ব অঞ্চলের কক্সবাজার ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হয় ব্যাপকভাবে। কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। প্লাবিত হয় কক্সবাজার শহরসহ বিভিন্ন অঞ্চল।

বৃষ্টির কারণে অবশ্য গতকাল থেকেই তাপমাত্রা খানিকটা করতে শুরু করেছে। আজ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে রাতের তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামীকাল থেকে অনেকটাই কমবে। পরশু সোমবার থেকে বৃষ্টি একদমই থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

Admin / Admin

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর