মিরপুরে বোমা তৈরির সরঞ্জামসহ দুই নাশকতাকারীকে আটক করেছে সিটিটিসি
গত রাতে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা হতে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই নাশকতাকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আটককৃতদের নাম রেজওয়ানুল ইসলাম ও মাহমুদুল ইসলাম। তারা আপন দুই ভাই।
আটককৃতদের হেফাজত থেকে- ১টি রেডমি নোট ৯ মোবাইল ফোন, দুই বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, ২টা রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ ও চিমটাসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর শাহ আলী এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Masum / Masum
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক