ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সরকারি ছয় কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৪ দুপুর ১০:১৯

ঐতিহ্যবাহী ঢাকা কলেজসহ দেশের ছয়টি কলেজে নতুন অধ্যক্ষ দিয়েছে সরকার। এরমধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল বিভাগের অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি ছাড়াও দেশের আরও পাঁচটি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে সই করেছেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

বাকি পাঁচ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ হলেন যারা

চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন জেলাটির গুরুদয়াল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল হামিদ।

ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন একই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুহ. হামিদুর রহমানকে।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হয়েছেন একই কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম। তিনি মাউশিতে ওএসডি হিসেবে ছিলেন।

অন্যদিকে একই প্রজ্ঞাপনে খুলনার ব্রজলাল কলেজের অধ্যক্ষকে সরিয়ে যশোরের সরকারি সিটি কলেজে পদায়ন করা হয়েছে। আর দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীনকে মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Admin / Admin

“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ 

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী   ববি হাজ্জাজ 

বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন