ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মোঃ আহসান হাবীব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৬ দুপুর ৩:২৪

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইংরেজি বিভাগ থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন মোঃ আহসান হাবীব। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তার এই ডিগ্রি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
​তার গবেষণার বিষয় ছিল Identity and Multiculturalism in Postcolonial Society: A Critical Study of the Selected Novels of Khushwant Singh। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মেহের আলী’র তত্ত্বাবধানে তিনি এই গবেষণাকর্মটি সফলভাবে সম্পন্ন করেন। ​প্রখ্যাত সাহিত্যিক খুশবন্ত সিং-এর সাহিত্যকর্ম পর্যালোচনার মাধ্যমে মি. হাবীব উত্তর-ঔপনিবেশিক কাঠামোর প্রেক্ষাপটে পরিচয় সংকট এবং বহুমাত্রিক সাংস্কৃতিক গতিশীলতার একটি সূক্ষ্ম সাহিত্যিক বিশ্লেষণ তুলে ধরেছেন, যা সমসাময়িক উত্তর-ঔপনিবেশিক সাহিত্যতত্ত্বে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
​ড. আহসান হাবীব তার এই সাফল্যের জন্য 
মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। ​পিএইচডির এই দীর্ঘ ও কণ্টকাকীর্ণ যাত্রাপথে যারা ছায়ার মতো পাশে ছিলেন— সেই শৈশব থেকে শুরু করে উচ্চশিক্ষার সকল বিদ্যাপীঠের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহমর্মী সহকর্মী এবং পরিবারের প্রিয়জনদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ড. হাবীব, জনাব ইমান আলী ও সুফিয়া বেগমের জ্যেষ্ঠ পুত্র। উচ্চতর এই ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি ভবিষ্যতে শিক্ষা ও সাহিত্য গবেষণায় আরও গঠনমূলক অবদান রাখতে আগ্রহী।

Rp / Rp

প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী   ববি হাজ্জাজ 

বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা

মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন

শতভাগ বই পরিমার্জন হবে, শারীরীক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক —শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা — শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত  অধ্যায় -- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী